spot_img
spot_img

আমেরিকায় বন্যা; নিহত ১২

টানা বৃষ্টিপাতের ফলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্যায় অন্তত ১২ জনের প্রাণহানী হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

আমেরিকার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে সাইক্লোন অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।

সাইক্লোনের প্রবল দাপটে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার পাশাপাশি উল্টে গেছে বাস-ট্রাক। পাশাপাশি, অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ