spot_img
spot_img

ভূমিকম্পের পর এবার বন্যায় বির্পযস্ত তুরস্ক ও সিরিয়া

ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় তুরস্কের একটি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। সিরিয়াতেও একটি গ্রামে ভূমিকম্পের পর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, তুরস্কের ইস্কেন্দেরুন প্রদেশে ভূমিকম্পের চার দিন পর প্লাবিত রাস্তায় গাড়ি চলছে। ভূমিকম্পের পর ইস্কেন্দারুনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ২০০ মিটার বেড়েছে। আর এতে করে বিভিন্ন এলাকায় পানি উঠেছে। এমন অবস্থা কিছুদিন থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে, কতটা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে তার প্রমাণ তুরস্ক। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকে এ পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২১ হাজার ৫১ জন নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ