spot_img
spot_img

আওয়ামী লীগ জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস দেখেছি, জঙ্গিবাদের উত্থান দেখেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোকিত। আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসতে চায়।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালে আমরা একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মাদ আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুল মান্নানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ