spot_img
spot_img

ইসরাইলের বসতি স্থাপনকারীদের সহিংসতায় আমেরিকা ‘বিরক্ত’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পশ্চিম তীর ঘিরে উত্তেজনা কমাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসরাইলে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অস্টিন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন প্রতিক্রিয়া এলো ইসরাইলী বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর। পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা দৃঢ়ভাবে যেকোনও কর্মকাণ্ডের বিরোধিতা করে যেখানে নিরাপত্তাহীনতা রয়েছে। বসতি স্থাপনকারীদের সহিংসতায় ‘আমরা বিরক্ত’।

তিনি এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ