spot_img
spot_img

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে ৬ মামলা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহারসহ ছয়টি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় তাকে।

শুক্রবার (১০ মার্চ) মামলার পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করা হয় দেশটির সাবেক এ প্রধানমন্ত্রীকে।

এদিন আদালত প্রাঙ্গণে তাকে সমর্থন জানাতে হাজির হন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতা-কর্মীরাও। তাদের দাবি, রাজনৈতিকভাবে মুহিউদ্দিনকে দুর্বল করতেই এ অপচেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীনরা।

সরকারি প্রকল্প থেকে আর্থিক সুবিধা গ্রহণের দায়ে বৃহস্পতিবার মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে এ তার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ