spot_img
spot_img

বাংলাদেশ-ব্রিটেনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা নিয়ে ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে ঢাকায় এসেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

শুক্রবার (১০ মার্চ) ব্রিটিশ প্রতিমন্ত্রী ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী।

ট্রিভেলিয়ান গত বছরের অক্টোবরে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।

জানা গেছে, তার সফরে নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে।

ব্রিটিশ প্রতিমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বৈঠক করবেন সুশীল সমাজ, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ