spot_img
spot_img

ফিলিস্তিনীদের জন্য প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিল ২ মার্কিন কংগ্রেসম্যান

আমেরিকার বিরোধী রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান ফিলিস্তিনীদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সাড়ে সাত কোটি ডলারের সাহায্য তহবিল আটকে দিয়েছে। এই কংগ্রেসম্যানরা হলেন, মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল।

শুক্রবার (৯ এপ্রিল) মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্যা হিল’ পত্রিকা এ তথ্য জানিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন।

ফিলিস্তিনী জনগণের উন্নয়নের জন্য ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন।

চরম ইসরাইলপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনীদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেওয়া সাড়ে সাত কোটি ডলার তারই অংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ