নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (১০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আটককৃতদের কাছ থেকে ৯ হাজার ৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম (৯০ পুরিয়া) গাঁজা, ৪৫০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।










