spot_img
spot_img

আফগান সরকারি বাহিনীর হাতে ২ দায়েশ সদস্য নিহত

আফগানিস্তানে দুই দায়েশ সদস্য নিহত হয়েছে। এছাড়াও এক দায়েশ সদস্যকে আটক করে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারি বাহিনী।

রবিবার (৯ এপ্রিল) নিমরোজ প্রদেশের সায়েদাবাদে অভিযানটি পরিচালিত হয় বলে জানান প্রদেশটির তথ্য ও সাংস্কৃতিক অধিদপ্তরের প্রধান মুফতি হাবিবুল্লাহ ইলহাম।

মুফতি হাবিবুল্লাহর ভাষ্যমতে, বেসামরিক লোকজনের কোনো ধরণের ক্ষয়ক্ষতি না করে দায়েশের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে তালেবান নেতৃত্বাধীন বাহিনী। এছাড়া ৩০ মিনিটের অভিযানটিতে সরকারি বাহিনীকে কোনো ধরণের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এই অভিযানে ঘটনাস্থল থেকে ১জনকে আটক ও বিভিন্ন ধরণের সামরিক সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়েছে আমাদের সেনারা।

‘দায়েশ কে’ নামে পরিচিত আফগানে দায়েশের আঞ্চলিক সহযোগী সন্ত্রাসী দলটি ২০২১ সালে তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে তাদের সন্ত্রাসী হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, পাকিস্তান ও আফগানিস্তানে বিভিন্ন বড় ধরণের হামলায় হাত রয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটির। এই দুটি দেশের বিভিন্ন দূতাবাস ও বিমানবন্দরে বড় বড় হামলাগুলোর দায় প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছে তারা।

এক বার্তায়, তালেবান নেতৃত্বাধীন সরকার ও আফগান শিয়া সম্প্রদায় তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু বলে জানায় সন্ত্রাসী দলটি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ