spot_img
spot_img

রাজশাহীতে ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

মঙ্গলবার (১০ মে) বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে জেলা গোয়েন্দা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম। তিনিও অভিযানে অংশ নিয়েছেন।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের দিক-নির্দেশনায় এই অভিযান চলছে। অভিযানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অলক বিশ্বাসসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিকেল থেকে অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বানেশ্বর বাজারের চারটি গুদাম থেকে প্রায় ৯২ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ এ তেল মজুতের কাগজপত্র আছে কি না তা দেখা হচ্ছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত জব্দ হওয়া তেলের পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ