বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে নারায়ণগঞ্জের একটি খাদ্য প্রস্তুতকারী কারাখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ খুঁজের বের করতে শুক্রবার সারা রাত ধরে তল্লাশি চারানো হবে বলে দমকল বাহিনী বলছে। আগুন লাগার পর কারখানার দরোজা বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২। বহু শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে।
দমকল বাহিনী এখনও তাদের তল্লাশি এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
ওদিকে শ্রমিক এবং তাদের স্বজন ছাড়াও দমকল বাহিনীর সূত্রে বলা হচ্ছে, কারখানা ভবনের চারতলায় ছাদে ওঠার সিঁড়ির মুখের দরজাটি তালা বন্ধ থাকায় অনেক মানুষ ছাদে উঠে প্রাণরক্ষা করতে পারেননি।
সূত্র: বিবিসি।










