spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে আজ ৬.১ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি কিংবা ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (১০ জুলাই) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর সুলাওয়েসির মানাদাও শহর থেকে ২৫৮ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে এবং ভূমির ৬৮ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অবস্থানে ইন্দোনেশিয়া থাকায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ