spot_img

আজ ভোরে ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আজ (বৃহস্পতিবার) ভোররাতে আরও ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

গাজ্জার এক চিকিৎসক জানিয়েছেন, দেইর আল-বালাহ এলাকায় একটি চিকিৎসা সহায়তা কেন্দ্রের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে ১৩ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অনেকেই গুরুতর আহত হন

অন্যদিকে, কেন্দ্রীয় গাজ্জার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত হন।

নুসাইরাত শরণার্থী শিবিরে ড্রোন হামলায় ২ জন ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হন।

দক্ষিণ গাজ্জার খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাবু লক্ষ্য করে ইসরাইলি বাহিনী হামলায় ৫ জন নিহত হয়ে, যাদের মধ্যে ২ জন শিশু ছিল। এতে আরও ২০ জন আহত হয়।

খান ইউনুসেই আরেকটি হামলায় এক মা ও তার ৩ সন্তান নিহত হয়। একই হামলায় আহত হন আরও ২০ জনের বেশি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ