জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এনসিপির পদযাত্রা উপলক্ষে মাগুরায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যতদিন পর্যন্ত না দোষীদের বিচার হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমরা আগামী ৫ আগস্টে মধ্যে এর বাস্তবায়ন চাই। এই দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ফ্যাসিস্টের বিচার, জুলাই সনদ ঘোষণা এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া এদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।











