spot_img
spot_img

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় ১৪ কিশোরকে পুরস্কৃত করলেন এক প্রবাসী

চাঁদপুরে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার জিতেছে ১৪ কিশোর।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ৪০ দিন শেষে চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডের বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে ১৪ কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে।

এর আগে শিশু কিশোরদের নামাজে আগ্রহী করে তুলতে এই পুরস্কারের ঘোষণা করেছিলেন শহরের বিষ্ণুদী এলাকার ইটালিয়ান প্রবাসী মো. ওমর ফারুক।

মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন জানান, শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত ৩১ জুলাই থেকে প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নেয় বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর। শেষ পর্যন্ত টানা ৪০ দিন মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয়েছে ১৪ জন।

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী জানান, বর্তমানে পাড়া-মহল্লায় কিশোরগ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। উঠতি বয়সী তরুণরা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। তাই তরুণ প্রজন্মকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ আয়োজন গ্রহণ করেছেন ইটালিয়ান প্রবাসী ওমর ফারুক। অবক্ষয় রোধে কিশোরদের নামাজে আগ্রহী করে তোলার এ আয়োজন সত্যিই প্রশংসিত।

তিনি বলেন, এই ৪০ দিন আমি ও মসজিদের মুয়াজ্জিন শিশুদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করেছি। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ