spot_img
spot_img

গাজ্জায় ২ ট্যাঙ্কসহ ৬ যুদ্ধযান ধ্বংস করল হামাস; বহু ইসরাইলি সেনা হতাহত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজ্জার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলের ছয়টি সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে দু’টি ট্যাঙ্ক, তিনটি সাজোয়া যান ও একটি বুলডোজার রয়েছে।

সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসামের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করে সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে। গাজ্জার আত্তাউয়াম, আশ-শেইখ রিদোয়ান এবং আশ-শাতি শরণার্থী শিবিরের আশেপাশের এলাকায় নিখুঁতভাবে এসব যুদ্ধযানের ওপর আঘাত হানা নয়।

হামাসের ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড নিজেরাই ‘ইয়াসিন-১০৫’ নামের অত্যন্ত কার্যকর রকেট তৈরি করেছে। দুই মাথার এই রকেট ১০০ থেকে ১৫০ মিটার দূর থেকে আরপিজির সাহায্যে ছোড়া হয়।

এদিকে, গাজ্জার ‘হাজার আদ্দিক’ এলাকায় ফিলিস্তিনি সংগ্রামীদের ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরাইলি পদাতিক সেনারা। সেখানে বেশ কয়েক জন ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ ফিলিস্তিনি সংগ্রামীরা খুব কাছ থেকে এসব সেনার ওপর মর্টার ও গুলি বর্ষণ করেছে। ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড এসব তথ্য জানিয়েছে।

পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ