spot_img

অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ সরাতে হামলার নাটক করতে পারে ভারত

চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে পারে ভারত।

দেশটির সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর ও পুলওয়ামা সীমান্তের অপর পাশে ভারত আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

পাকিস্তানের একজন কর্মকর্তা ডনকে বলেছেন, চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ পরিকল্পনা করছে ভারত।

তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দিতে ভারত যেকোনো সময় পুলওয়ামার মতো নাটকের পুনরাবৃত্তি করতে পারে। তারা এলওসি ও কার্যকরী সীমান্ত বরাবর হামলা চালানোর পরিকল্পনা করছে।

ইতিমধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর।

বুধবার বিকালে জম্মু-কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করে দুই পাকিস্তানি সেনাকে হত্যা ও একজন বেসামরিক নারীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ