spot_img

গত ২৪ ঘণ্টায় আরও ২৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে আটজন রোগী ভর্তি হন।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ১৯৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৩০ জন ও বেসরকারি হাসপাতালে ৬৫ জন রোগী ভর্তি আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ