spot_img
spot_img

আমেরিকায় প্রথমবারের মতো মেয়র হলেন সোমালিয়ান মুসলিম নারী

অনেকে তার হিজাব দেখে ধরে নিয়েছিল যে, তিনি ইংরেজি বলতে পারেন না। নির্বাচনী প্রচারণার সময় অনেকে তাদের দরজায় তাকে প্রথমে দেখে ভয়ও পেতেন। তবে সেই নারীই আমেরিকার সিটি মেয়র হলেন। সোমালিয়ান এই বংশোদ্ভূতের নাম “দিকা ডাহলাক”।

প্রথম মুসলিম নারী মেয়র হিসেবে তার নাম যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের পাতায় নাম লিখেছেন তিনি।

আমেরিকার সাউথ পোর্টল্যান্ড সিটির মেয়র হিসেবে দিকা ডাহলাক নির্বাচিত হয়েছেন। গত ৬ ডিসেম্বর নবনির্বাচিত কাউন্সিলর লিন্ডা কোহেন ও পুনর্নির্বাচিত কাউন্সিলর মিশা প্রাইড শপথ গ্রহণ করেন। তখন দিকা ডাহলাক মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাহলাকের দৃঢ় প্রত্যয়ের কথা সবাই বলতে থাকে। প্রতিবন্ধকতার বদলে মানুষের পারস্পরিক সহায়তা ৫৩ বছর বয়সী এ নারীকে নির্বাচনে এগিয়ে নিতে ব্যাপকভাবে উৎসাহ জোগায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ