বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার ইয়েমেনের হুতিদের আক্রমণের হুমকি নেতানিয়াহুর, পাল্টা হুমকি দিল হুতিরা

গাজ্জায় ইসরাইলী বাহিনীর গণহত্যা চালানোর প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক ইসরাইলি জাহাজে আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সেই সঙ্গে ইসরাইলকে লক্ষ্য করে উন্নতমানের রকেট, মিসাইল ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র সংগঠনটি। এর ফলে দিশেহারা হয়ে উঠেছে তেল আবিব। আর তাই এবার হুথিদের উপর সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হামলা হলে এর পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হুথিরা।

ইসরাইলি গনমাধ্যম এন-টুয়েল্ভ জানিয়েছে, “নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন, লোহিত সাগরে ওয়াশিংটন যদি হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে আমরাই তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবো।”

ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচিন হানেগবিও টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বাইডেনকে নেতানিয়াহু বলেছেন…..আপনি যদি হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আমরাই তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা করব।”

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফক্স নিউজ থেকে জানতে চাওয়া হলেও কোন মন্তব্য করেনি হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট ও নেতানিয়াহুর কার্যালয়।

তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হুথিরা। শনিবার দেশটির তথ্যমন্ত্রী দইফুল্লাহ আল শামি বলেছেন, “ইয়েমেনের বিরুদ্ধে যে কোন ধরনের সামরিক অভিযানের বিরুদ্ধে সর্বদা প্রস্তুত রয়েছি আমরা। সেই সঙ্গে দখলদার ইসরাইলের কাছে যদি কোন জাহাজ_ চালান পাঠানোর চেষ্টা করে, তাহলে এটি আমাদের বন্দুকের নলের মুখে থাকবে।”

তিনি আরো বলেন,”গাজ্জায় ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রকাশ করতে যা কিছু দরকার তার সবকিছুই করবো আমরা।”

এদিকে গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হুথিদের আক্রমণ চলতে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মাদ আল বুখাইতি।

তিনি বলেন, “গাজ্জায় যখন খাদ্য ও ওষুধ প্রবেশ করবে তখন আমরা ইসরাইলের সঙ্গে লেনদেন করা জাহাজগুলোকে আক্রমণ করব না।”

এছাড়াও তেল আবিব তাদের লেনদেন করা জাহাজগুলোতে নিজেদের পতাকার পরিবর্তে বিদেশী পতাকা ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি।


গত ৪ ডিসেম্বর লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করার সময় ইসরাইলের দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা চালায় ইয়েমেনের হুথিরা। পরবর্তীতে এক প্রতিবেদনে দেখা যায়, হুথিদের আক্রমণের ভয়ে ইসরাইলি শিপিং কোম্পানিগুলো নৌ-পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

হুথিদের এসব আক্রমণের জবাবে পাল্টা হামলা না চালাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।


টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। যার প্রতিবাদে ইসরাইলের সাথে সংযুক্ত বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ আক্রমণ করেছে হুথিরা। সেই সঙ্গে ইসরাইল লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা। পাশাপাশি গত মাসে আমেরিকার একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে হুথিরা।

সূত্র: ফক্স নিউজ, প্রেস টিভি ও আল জাজিরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ