spot_img

ব্রাজিলে বিক্ষোভ: শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ

ব্রাজিলে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় জড়িত সন্দেহে দেশটির শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (১০ জানুয়ারি) পুলিশের এক সাবেক কমান্ডারকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের প্রাক্তন এক কর্মকর্তার বিরুদ্ধে দাঙ্গায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

ব্রাজিলের অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্রাসিলিয়ার সাবেক জননিরাপত্তা প্রধান অ্যান্ডারসন টরেসসহ এবং অন্যান্যরাও রয়েছেন। তবে টরেস দাঙ্গায় কোনও ভূমিকা রাখার কথা অস্বীকার করেছেন। সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর মন্ত্রিসভায় বিচার বিভাগের দায়িত্বে ছিলেন টরেস।

এদিকে পুলিশের এক সাবেক কমান্ডারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এ ছাড়া প্রেসিডেন্সি ভবন ও সুপ্রিম কোর্টে হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাহিনীর আরেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৮ জানুয়ারি) ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে দেশটির কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সি ভবনের সামনে বিক্ষোভ করে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বলসোনারোর কয়েক হাজার সমর্থক। এদিন ব্যাপক তাণ্ডব চালায় তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ