spot_img
spot_img

শরিয়া আইনের উপর ভিত্তি করে বিশ্বের সাথে সম্পর্ক হবে : তালেবান প্রধান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা বলেছেন, “শরিয়া আইন ও ইসলামের আলোকে বিশ্বের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠবে।”

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) ২০৫তম আল বদর সামরিক বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন বলে এক বিবৃতিতে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ অনুষ্ঠানে মাওলানা হেবায়তুল্লাহ আখুন্দজাদা সেনাদের উদ্দেশ্য করে বলেন, “বিশ্বের সাথে আমাদের সম্পর্ক শরিয়া বিধির উপর ভিত্তি করেই গড়ে উঠবে। ইসলাম ছাড়া কোনো বিষয় আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনাদের উচিত নিজেদেরকে প্রস্তুত করা, প্রশিক্ষণ শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি আপনার ঘাঁটিতে শরিয়া নিয়ম মেনে চলা।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ