spot_img
spot_img

১৫ ফিলিস্তিনিকে আটক ও ৬টি বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী গভীর রাতে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ও দখলকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা “ওয়াফা” জানিয়েছে, বেথেলেহেম, হেব্রন, রামাল্লা, জেনিন ও নাবলুস শহর থেকে আটককৃত ব্যক্তিদের ইসরাইলী প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

জেরিকো ও সালফিত শহরের কাফর আল-দিক শহরে অবস্থিত দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জেরুসালেমের উত্তর-পূর্বে আনাতা শহরের চারটি স্থাপনা ধ্বংস করেছে দখলদার ইসরাইলী বাহিনী।

সাম্প্রতিক বছরগুলিতে বিল্ডিং পারমিট না থাকার কারণে ইহুদিবাদী সন্ত্রাসীরা দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের বাসিন্দাদের শত শত বাড়ি ভেঙে দিয়েছে।

ফিলিস্তিনে ইহুদীবাদীদের দখলদারিত্বকে শক্তিশালী করতে ও ভবিষ্যৎ প্রতিরোধ ঠেকাতে খুব সল্প সংখ্যক ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণের অনুমতি দেয় ইসরাইলী প্রশাসন। তাই, দখলকৃত পশ্চিম তীর ও জেরুসালেমের ফিলিস্তিনিদের হয় তাদের বাড়ি প্রসারিত করতে হয় অথবা দখলদার ইসরাইলীদের অনুমতি ছাড়াই নতুন বাড়ি নির্মাণ করতে হয়।

অন্যদিকে, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে ৬ লক্ষ ইসরাইলী অবৈধভাবে বসবাস করছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img

সর্বশেষ