বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা বিস্ফোরণ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) এ ঘটনায় অন্তত ২০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন অনেকে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক ব্যক্তি হাতে থাকা একটি ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম মন্ত্রণালয়ের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ