spot_img
spot_img

দেশে উচ্চশিক্ষায় প্রয়োজনীয় আসন সংখ্যা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় আসন সংখ্যা রয়েছে। তাই এবারে যারা উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের পরীক্ষায় পাস করেছে, তাদের ভর্তি হতে কোনো সমস্যা হবে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সাহিত্য ও সংস্কৃতির বাহন হচ্ছে ভাষা। তাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন সমান তালে চলছে। আর বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আমাদের মেধা এবং মননে আধুনিক হতে হবে। ধর্মের আড়ালে উগ্রতা, ধর্মের অপব্যাখ্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ