মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর জান্তা সরকারের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় সেনাবাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর জান্তা সরকারের সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় সেনাবাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর সুত্রে তথ্যটি জানা যায়।
কিন্তু চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে সামরিক বাহিনীর ক্ষমতার নিয়ন্ত্রণকে অভ্যুত্থান হিসেবে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ
পরবর্তীতে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে ৬০ জনের বেশি নিহত হয়েছেন। আটক করা হয়েছে দুই হাজারের বেশি। নারী-
শিশুসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার জোরালো নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদ জানায়, আমরা সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।











