spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য দিন কাটালো চট্টগ্রাম; শনাক্ত ৭

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নুতনকরে শনাক্ত হয়েছেন ৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৯৭ শতাংশ।

শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫ জন মহানগর এলাকার ও ২ জন ফটিকছড়ি এবং সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৮১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৫৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ