spot_img
spot_img

মিয়ানমারে তিন দিনে ১৬ জান্তা সেনা নিহত

মিয়ানমারে জান্তা বাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) সশস্ত্রগোষ্ঠীর মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তিন দিনে ১৬ জান্তা সেনাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, জান্তা সেনারা অভিযান চালিয়ে কয়েকটি রাজ্যের ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্রগোষ্ঠী পিডিএফ।

বুধবার (৮ মার্চ) থেকে কোচিন, কারেন ও সাগাইং রাজ্যে ব্যাপক তাণ্ডব চালায় জান্তা বাহিনী। এই ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে গেছে কয়েক হাজার মানুষ।

সেনা অভিযানের সময় পিপলস ডিফেন্স ফোর্সেস সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত তিন দিনের এসব সংঘর্ষে বেশ কয়েকজন জান্তা সেনা নিহতের দাবি করেছে পিডিএফ।

জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে গোষ্ঠীটি। একইসঙ্গে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি তেলের খনি দখলে নেয়ার দাবি করেছে পিডিএফ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ