ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
আজ শনিবার (১১ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের রাজধানীতে এ ঘটনা ঘটে।
বালখ পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, প্রদেশের দ্বিতীয় পুলিশ ডিসট্রিক্টে বিস্ফোরণটি হয়।
এ বিস্ফোরণে আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ফারদিন নওরোজি। তিনি বলেন, বিস্ফোরণে আমি ও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছি।
গত বৃহস্পতিবার বালখে আইএস একটি বোমা হামলা চালায়। এতে ওই প্রদেশের গভর্নর নিহত হন। এর দুদিন না যেতেই প্রদেশটিতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এর জন্য এখনও দায় স্বীকার করেনি কেউ।
কান্দাহার গভর্নরের মুখপাত্র হাজি জিয়দ বলেন, আমাদের সর্বোচ্চ ও আধ্যাত্মিক নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা উত্তরাঞ্চলীয় প্রদেশটির নতুন গভর্নর নির্ধারণ করে দেবেন।
সূত্র: আল-জাজিরা











