spot_img
spot_img

ইসরাইল ‘নজিরবিহীন’ বিপদের সম্মুখীন হচ্ছে: সাবেক মোসাদ প্রধান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো বলেছেন, ইসরাইল ‘সর্বনাশা’ ও ‘নজিরবিহীন’ বিপদের সম্মুখীন হচ্ছে।

শুক্রবার (১০ মার্চ) ইসরাইলি টিভি ‘চ্যানেল ১২’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাবেক মোসাদ প্রধান বলেন, অভ্যন্তরীণ বিচ্ছিন্নতা নিয়ে ইসরাইল বর্তমানে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছেছে। কারণ বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেশকে একনায়কতন্ত্রে পরিণত করার ডানপন্থী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সাবেক মোসাদ প্রধান আরও বলেন, আমার বয়স বর্তমানে ৭০ বছর। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে, আমরা এই সন্ধিক্ষণে পৌঁছাব। ‘স্বাধীনতা’র পর থেকে এটাই সবচেয়ে বড় অস্তিত্ব সংকট।

তিনি বলেন, ইসরাইলকে ধ্বংস করতে কোনও পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের রাষ্ট্র আত্মঘাতিভাবে ধ্বংস হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের হাতে বিচার বিভাগের কর্তৃত্ব চলে যাওয়ার মানে হল স্বাধীনতার দলিলপত্র ছিঁড়ে ফেলা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ