শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানজুড়ে বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে ইমরান খান সমর্থকদের বিক্ষোভ

অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে তার সমর্থকেরা।

অন্যান্য শহরের পাশাপাশি করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, জাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদে বিক্ষোভ হয়েছে। এছাড়া বাজাউর, লোয়ের দির, সাংলা, কোহিস্তান, মানেসরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজি খান এবং মান্দি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) রাতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মীরা বেশ কয়েকটি শহরের রাস্তায় বিক্ষোভ করেছে।

এর আগে দিনের বেলা ইমরান খান এক টুইট বার্তায় রবিবার ‘সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে ‘স্বাধীনতা সংগ্রাম’ শুরুর দিন পালনের আহ্বান জানান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সব সময় জনগণই তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ