spot_img

বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র: মোস্তাফা জব্বার

বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে ১৪টি মোবাইল উৎপাদনকারী কোম্পানি দেশে মোবাইল সেট উৎপাদন করছে। মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম।

রবিবার (১০ এপ্রিল) ঢাকার একটি হোটেলে বাংলাদেশের কারখানায় তৈরি থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন মডেল এফ২১-প্রো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, সরকারের প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে বিশ্ব মানের ১৪টি মোবাইল কোম্পানি মোবাইল ফোন কারখানা স্থাপন করেছে এবং আরও চারটি কারখানা স্থাপন পাইপ লাইনে আছে। এরই ধারাবাহিকতায় আমরা নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের বহুদেশে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার রফতানি করছি।

তিনি মোবাইলের ডাটাকে (ইন্টারনেট) মেয়াদহীন করতে টেলিকম অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি টাকা দিয়ে ডাটা কিনবো যতদিনে খুশি ব্যবহার করবো। বাজার থেকে চাল কিনলে দোকানদার কি আমাকে শর্ত দেয় যে সাত দিনে চাল খেয়ে শেষ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ