spot_img

ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে বিএনপি নেতারা

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার জন প্রভাবশালী নেতা।

আজ সোমবার (১১ এপ্রিল) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই ইফতার পার্টিতে অংশ নেন তারা।

এতে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলীয় সূত্র দাবি করেছে, ইফতারে প্রত্যেক নেতার জন্য পৃথক আসন নির্ধারণ করা হয়। বিগত বছরগুলোতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শামা ওবায়েদ অংশগ্রহণ করলেও এবারই প্রথম বেশ কয়েকজন নেতা ইফতারে অংশ নিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ