spot_img
spot_img

ট্রেনে ফিরেই অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করলেন টিটিই শফিকুল

বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর মঙ্গলবার (১০মে) কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন টিটিই শফিকুল ইসলাম।

বুধবার (১১ মে) বিকালে তিনি জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়ার পরেও জরিমানা আদায় করায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন এই আলোচিত টিটিই। দেশের গণমাধ্যম কর্মীরা সেই সংবাদ পরিবশে করলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেন রেলওয়ে কর্তৃপক্ষ। শুধু তাই নয় বরখাস্ত প্রত্যাহারের দুইদিন পর কাজে যোগদান করেন আলোচিত ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ মে) ঈশ্বরদী স্টেশন থেকে ১১.৫৫ মিনিটে তিনি খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের মধ্যদিয়ে কাজে যোগদান করেন। খুলনা থেকে ছেড়ে আসা রুপসা নামে এই ট্রেন চিলহাটি পৌছে বিকেল ৫.৪৫ মিনিটে।

যোগদানের ১৩ ঘন্টার মধ্যে তিনি বিনাটিকিটে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছে ৪৯ পঞ্চাশ হাজার ৯৫০ টাকা। মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ