spot_img
spot_img

আজ দূষিত শহরের তালিকায় নবম স্থানে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১১ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ১০টার দিকে ১১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে ৩২৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৫২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের বেইজিং। ১১৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। ১১২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১০৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ইনচিওন।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ