spot_img
spot_img

জর্ডানে মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

জর্ডানে আমেরিকার যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১১ জুন) জর্ডানের বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ড জানিয়েছে, ওই ঘাঁটি লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। তাদের দাবি, ঘাঁটিতে থাকা আমেরিকার এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ছোড়া মিসাইলগুলো সরাসরি আঘাত করেছে। এতে একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমেরিকা যতক্ষণ শত্রুতাপূর্ণ আচরণ করবে, ইরান ততক্ষণ পর্যন্ত জবাব দিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড।

এদিকে জর্ডানে থাকা নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, জর্ডানের আকাশসীমায় মিসাইল, ড্রোন অথবা রকেট শনাক্ত হয়েছে। যে যেখানেই থাকুন, দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।

গত সোমবার হরমুজে আমেরিকার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে, এমন দাবি করে ইরানে হামলা চালায় আমেরিকা। এরপর ইরানও পাল্টা হামলা চালায়।

আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। আমেরিকার সেনাবাহিনী তাদের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পরও ইরান হামলা অব্যাহত রাখে।

প্রথমে বাহরাইন ও কুয়েতে টানা দুইবার হামলা চালায় ইরান। এরপর জর্ডানের বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ