spot_img
spot_img

ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদও আমেরিকার নিজেদের নিয়ন্ত্রণে নিবে: ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ যেভাবে আমেরিকার প্রশাসন নিজেদের হাতে নিয়েছে, ইরানের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, আমেরিকা কোনো এক সময় ইরানের খার্গ দ্বীপ দখল করবে। এই দ্বীপকে ইরানের অর্থনৈতিক লাইফলাইন বলা হয়। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি এখান দিয়েই পরিচালিত হয়।

তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে কোনো এক সময় আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামোগত স্থানগুলো দখল করব। তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা আমরা ভেনিজুয়েলার ক্ষেত্রে করেছি। এটি ভেনিজুয়েলা ও আমেরিকা উভয়ের জন্যই চমৎকারভাবে কাজ করছে।

ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং সরাসরি হামলা-পাল্টা হামলা চলছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ