বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনে বাধা দেয়ায় বিপ্লব হোসেন (১৯) নামের এক যুবক আত্মহত্য করেছে।
সোমবার সকাল ১১টায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিপ্লব উপজেলার ভাটরা ইউনিয়নের মীর্জাপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় স্থানীয় মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব ও তার বন্ধুরা গাঁজা সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হলে রাতে বিপ্লবকে তার পরিবারের লোকজন শাসন করে। সেই অভিমানে রাতে বিপ্লব তার শয়ন ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়।











