spot_img
spot_img

ট্রাকে গান-নাচানাচি করা সেই ৫০ শিশু-কিশোরকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে

ঈদ উদযাপন করতে ট্রাকে উঠে উচ্চস্বরে গান ও নাচানাচির সময় অর্ধশত শিশু-কিশোরদের মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) ঈদের দ্বিতীয় দিন বিকেলে শহরের শহীদ হাসান চত্ত্বর ও আবুল কাশেম সড়ক এলাকা থেকে ট্রাক গতিরোধ করে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। পরে বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেয় পুলিশ।

পুলিশ জানায়, ঈদের আয়োজনে অতি উৎসাহী হয়ে ট্রাকে চেপে অপ্রাপ্ত বয়সী শিশু-কিশোররা ট্রাক ও সাউন্ড বক্স ভাড়া করে উচ্চস্বরে গান ও নাচানাচি করছে। এতে যেমন ঘটছে দুর্ঘটনা তেমনি দূষণ হচ্ছে পরিবেশ। তাই তাদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। এ সময় শহর থেকে দুটি ট্রাক গতিরোধ করে অর্ধশত শিশু কিশোরকে আটক করে থানায় নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করে বেপরোয়া হয়ে উঠছে উঠতি বয়সীরা। এ অপসংস্কৃতি প্রতিরোধ করতে পুলিশ অভিযান চালায়। পরে তাদের সকলের বয়স বিবেচনায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ