spot_img
spot_img

নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন ইন্তেকাল করেছেন

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রেবেকা মমিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিনের মৃত্যুর পর নেত্রকোনা-৪ আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ