সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর বাড্ডা এলাকার সুবাস্তু টাওয়ার থেকে বিএনপির গণমিছিল শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে গণমিছিলে যোগ দিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা।
শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাড্ডা এলাকায় থেকে এ গণমিছিল শুরু হয়েছে।
জানা গেছে, বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে শুরু হয়ে আবুল হোটেল পর্যন্ত গিয়ে এ গণমিছিল শেষ হবে। মিছিলটির নেতৃত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির আরেকটি গণমিছিল শুরু হয় বিকেল পৌনে চারটায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে। এ মিছিলটিও মালিবাগে গিয়ে শেষ হবে।










