spot_img

পাকিস্তানকে ট্রানজিট জটিলতা দূর করার আহবান জানালো আফগানিস্তান

পাকিস্তানকে ট্রানজিট জটিলতা দূর করার আহবান জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তানের রাষ্ট্রদূত ওবায়দুর রহমান নিজামীর সাথে বৈঠকে এই আহবান জানান দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দীন আজিজী।

কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আফগান শিল্প ও বাণিজ্যমন্ত্রী পাকিস্তানে, বিশেষত করাচী বন্দরে ইমারাতে ইসলামিয়ার ব্যবসায়ীরা যেসব জটিলতার সম্মুখীন হচ্ছেন অতিদ্রুত পাকিস্তানকে তা নিরসনের আহবান জানিয়েছেন।

বন্দরে পণ্য খালাসে ধীরগতি ও ট্রানজিট নিয়ে আফগান ব্যবসায়ীদের বিপাকে পড়তে হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও আফগান ব্যবসায়ীদের অন্যান্য সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরে পাক সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পাক রাষ্ট্রদূত এসময় তার সরকারের কাছে এসব সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরবেন বলে আশ্বাস দেন।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ