সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভোট বর্জনের পর এবার পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল প্যানেলের প্রার্থীরাসহ জাবি ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম সচিব।

এর আগে, দুপুরে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ