দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আমেরিকাকে পরাজিত করে সরকার গঠন করেছে তালেবান। সরকার গঠনের পর আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের ২১টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালবান সরকার।
শনিবার (১১ ডিসেম্বর) তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এই কথা বলেন।
তিনি বলেছেন, ২১টি মুসলিম দেশের আলেমগণ এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানের জনগণের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানের প্রতি মুসলিম বিশ্বের সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।











