spot_img
spot_img

নিজেদের তৈরি সামরিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করেছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে সামরিক সরঞ্জামের জন্য নিজেদের তৈরি একটি অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড।

গত শুক্রবার (৯ ডিসেম্বর) হামাসের ৩৫ তম বার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে আল-কাসাম তার সামরিক সরঞ্জাম এস-৫০, এম-৭৫ রকেট ও আবাবিল ড্রোনগুলির কার্যক্রমের পর্যায়গুলি দেখায়। ২০১৪ ও ২০২১ সালে গাজায় ইসরাইলী আক্রমণের বিরুদ্ধে এই যুদ্ধাস্ত্রগুলো ব্যবহার করেছিল হামাস।

হামাসের কর্মকর্তা মোহাম্মদ আবু আসকার বলেন, “আপনারা যা দেখছেন তার সবই আল-কাসাম যোদ্ধাদের দ্বারা তৈরি হয়েছে। এই পর্যায়ে পৌঁছাতে কয়েক বছর সময় লেগেছে তাদের। আল-কাসামের যোদ্ধারা এর জন্য শ্রম ও রক্ত ঝরিয়েছে।”

তিনি আরো বলেন, হামাসকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের প্রতি ও তাদের পবিত্র স্থানগুলিতে কঠোর ইসরাইলী আগ্রাসনের হাত থেকে তাদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

উল্লেখ্য; হামাস ১৯৮৭ সালে আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ইসরাইলের কারাগারে দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন। ২০০৪ সালের মার্চ মাসে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের সরাসরি তত্ত্বাবধানে তাকে হত্যা করা হয়।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ