spot_img
spot_img

দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করবে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আর্থিক সমস্যার কারণে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তা খুব দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে উপলক্ষে আফগানিস্তানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ বিষয়ে জানান।

জাবিহুল্লাহ বলেন, আমাদের কাছে দূর্নীতি দমন বিভাগ রয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে এটি স্থগিত করা হয়েছিল।

তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই সরকারী বিভাগগুলি থেকে দুর্নীতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। বর্তমান সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত।

সূত্র: টোলো নিউজ ও পাকিস্তান অবজারভার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ