শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন শি জিনপিং

সরকারি সফরে গত বুধবার সৌদিতে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর এটি তার তৃতীয় বিদেশ সফর।

গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন শি জিনপিং।

বৈঠকে শি জিনপিং বলেন, ফিলিস্তিন ও চীনের মধ্যকার বন্ধুত্ব গত অর্ধ শতাব্দী বা তার ও বেশি সময় ধরে। দুই পক্ষই সব সময় পরস্পরকে সমর্থন ও বিশ্বাস করে আসছে।

তিনি বলেন, চীন অবশ্যই ফিলিস্তিনের জনগণকে সমর্থন করবে ও তাদের পাশে থাকবে। পাশাপাশি ফিলিস্তিনিদের সমস্যার একটি দ্রুত, ন্যায্য ও স্থায়ী সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে।

বৈঠকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “চিনের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য আমরা গর্বিত। প্রভাবশালী দেশ হিসেবে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এছাড়াও তিনি বেল্ট অ্যান্ড রোড, তাইওয়ান ও হংকং সংক্রান্ত বিষয়ে চীনের ন্যায়সঙ্গত অবস্থানের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।

সূত্র : মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ দা চীন
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ