spot_img
spot_img

ইশতেহার ঘোষণা করেছেন হাতপাখা প্রার্থী মাসুম বিল্লাহ

নাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাসুম বিল্লাহ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার দুপুরে ইশতেহার ঘোষণা উপলক্ষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাহ বলেন, নোংরা রাজনীতির প্রভাব ও দৌরাত্মমুক্ত নারায়ণগঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ তার দল।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বসবাসযোগ্য শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। নারায়ণগঞ্জ নগরীর মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চাই। মানুষ কাঙ্ক্ষিত সেবা পেলে একটি আদর্শ নগরী গড়ে উঠবে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ২৭ দফা কর্মসূচি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক দ্বীন ইসলাম, মহানগর সভাপতি নূর হোসেন ও সেক্রেটারি সুলতান মাহমুদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ