বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, দেশে এখন আইনের শাসন নেই। মা-বোনদের নিরাপত্তা নেই। নারীদের শালীনতা হানি করা হচ্ছে। আজকে খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার একমাত্র কারণ তাকে সরকার ভয় পায়। খালেদা জিয়া মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না।










