spot_img
spot_img

নেতানিয়াহুকে ফোন করলেন নরেন্দ্র মোদি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের জেরে ২০২২-এর শেষে দেখা যায় রাজনৈতিক পালাবদল। গত ডিসেম্বরে সংখ্যাঘরিষ্ঠতা পেয়ে অবৈধ এই দেশটিতে সরকার গঠন করেন নেতানিয়াহু।

বুধবার (১১ জানুয়ারি) তার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব অনেক পুরনো। সেই সূত্রে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু মসনদে বসার পর তাকে অভিনন্দন বার্তা জানাতেই এই ফোন করেন মোদি।

দুই প্রধানমন্ত্রী কথা বলেন ফোন-সংযোগে। জানা গেছে, খুব শিগগিরই ভারত সফরের জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ